প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৬ ০৪:০৮:০৬
চট্রগ্রাম সরকারি সিটি কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও ছাত্রশিবিরের ওপর হামলা ও তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানাকে হত্যা এবং দেশব্যাপী ছাত্রদলের অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, খুলনা মহানগর শাখা।
২২ এপ্রিল (বুধবার) বিকালে নগরীর ডাকবাংলা সোনালী ব্যাংক চত্বর থেকে শুরু হয় এই মিছিল।
সমাবেশে বক্তারা বলেন,"ছাত্রদল নব্বইয়ের সেই পুরনো রাজনীতিকে বেছে নিয়েছে। রগকাটা এই সংগঠন একের পর এক ক্যাম্পাসে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। তারা ছাত্রলীগের মতো শিক্ষাঙ্গনে হত্যা রাহাজানি, ধর্ষণ, খুনের সেই পথে হাঁটছে। তারা যদি সংশোধন না হয়ে ছাত্রলীগের ভূমিকা নিলে ফ্যাসিবাদের মতোই তাদের পরিণতি ভোগ করতে হবে। আপনারা যদি এখনই লাগাম টেনে ধরা না হয়, তাহলে ফ্যাসিস্ট হাসিনার পরিণতি বরণ করার প্রস্তুতি নেন।"
বর্তমান সরকারের ব্যর্থতার বিষয়ে বক্তারা বলেন, "ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে গঠিত সরকার ইতোমধ্যে তাদের কর্মকাণ্ডে ব্যর্থতার পরিচয় দিয়েছে। জ্বালানি তেল, গ্যাস সংকট, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিসহ বিভিন্ন ব্যর্থতা ঢাকতে তারা ইস্যু না পেয়ে ক্যাম্পাসগুলোকে বিভিন্ন ক্যাম্পাসে অস্ত্রের মহড়া দিচ্ছে।
বক্তারা অপরাধীদের বিচারের দাবি করে আরও বলেন, "চট্টগ্রামের ঘটনার সঙ্গে জড়িত অপরাধীরা যে দলেরই হোক না কেন, তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসুন। ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হওয়ার আগেই দোষীদের শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নিন। অন্যথায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ক্যাম্পাসগুলো অস্থিতিশীল হয়ে উঠলে তা সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে।"
ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও মহানগর সভাপতি রাকিব হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহীসহ কেন্দ্রীয় ও মহানগরের বিভিন্ন দায়িত্বশীলরা।
প্রজন্মনিউজ২৪
ঈশ্বরদীতে শিবির-ছাত্রদল সংঘর্ষ, গুলি ও কটকেল বিস্ফারণ
দেশব্যাপী ছাত্রদলের কর্মকাণ্ডে, খুলনায় শিবিরের বিক্ষোভ
খুলনায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন
ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে আবারও ৯৬’র মতো আন্দোলন
‘সরকারের ব্যর্থতা ঢাকতেই পরিকল্পিতভাবে ক্যাম্পাসগুলো উত্তপ্ত করা হচ্ছে’
অস্ত্রসহ ছবি ভাইরাল, কলেজ প্রশাসন বলল শনাক্ত করা যায়নি
বকেয়া চাওয়ায় মারধরের অভিযোগ জবি ছাত্রদলের বিরুদ্ধে